1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা।। কাঁচাবাজার ১১টার পর বন্ধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা।। কাঁচাবাজার ১১টার পর বন্ধ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। এছাড়া শিবচর উপজেলা গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছিল। বর্তমানে মাদারীপুরে মোট করোনা রোগী সনাক্তের সংখ্যা ১৮ জন।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, গতকাল মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে। দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কালকিনি ও রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং নির্দেশনা মোতাবেক দূরত্ব বজায় রেখে বাজারে অবস্থান করতে হবে। এছাড়া প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি ঘরের বাহিরে বের হতে পারবে না।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে এ পর্যন্ত ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন, সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় একজন করে। সর্বশেষ মাদারীপুর জেলায় আক্রান্ত পাঁচজনের মধ্যে নারায়নগঞ্জ থেকে আসা তিনজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন