1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার দৈনিক পত্রিকার সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

এবার দৈনিক পত্রিকার সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এবার দৈনিক পত্রিকার এক সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সাংবাদিক বাংলাদেশের খবরে কাজ করেন। এর আগে বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক করোনায় আক্রান্ত হন।

পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন সহকর্মী আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে আমাদের প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ রয়েছে। তবে অনলাইনে কাজ চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ বছর বয়সী বাংলাদেশের খবরের সেই সাংবাদিক বাসায় থেকেই কাজ করতেন। তাই অফিসের অন্য কেউ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা খোঁজ নিচ্ছে গত দুই সপ্তাহের মধ্যে ওই সাংবাদিকের কাছাকাছি কেউ গিয়েছেন কিনা। কাউকে চিহ্নিত করতে পারলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

আক্রান্ত সাংবাদিকের এক স্বজন জানিয়েছেন, কয়েক দিন ধরে তার গলা ব্যথা ও জ্বর ছিল। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক তাকে কিছু ওষুধ দিয়ে পাঁচ দিন খেতে বলেন। অবস্থার উন্নতি না হলে করোনাভাইরাসের টেস্ট করতে বলেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে নমুনা দেন। শুক্রবার সকালে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় যে তার নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

তিনি জানান, মালিবাগের ভাড়ায় বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন ওই সাংবাদিক। চিকিৎসক তাকে বাসায় থাকতে বলেছেন এবং শ্বাসকষ্ট হলে হাসপাতালে ভর্তি হতে বলেছেন। বর্তমানে তার হালকা জ্বর ছাড়া আর কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।

এর আগে বেসরকারি ইন্ডিপেনডেন্ট ও যমুনা টেলিভিশনের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন