1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনায় মৃত্যু বেড়ে ২১, নতুন আক্রান্ত ১১২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২১, নতুন আক্রান্ত ১১২

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৪৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১১২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩০ জনে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্ত ১১২ জনের প্রায় দুই-তৃতীয়াংশ পুরুষ- ৭০ জন, নারী ৪২ জন। নতুন আক্রান্তদের ৬২ জন ঢাকার। ১৩ জন নারায়ণগঞ্জের। বাকি ৩৭ জন অন্যান্য জেলার।

মৃত একজন ঢাকার বাসিন্দা, ষাটোর্ধ্ব পুরুষ।

নতুন আক্রান্তদের মধ্যে বয়সের দিক থেকে দশ বছরের নিচে ৩ জন, ১১-২০ বছরের মধ্যে ৯ জন, ২১-৩০ এর মধ্যে ২৫ জন, ৩০-৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪০-৫০ এর মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২৩ এবং ষাটোর্ধ্ব ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সামিয়া তাহমিনা জানান, ২৪ ঘণ্টায় মোট ১০৯৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ঢাকায় ৬১৮টি, ঢাকার বাইরের সেন্টারগুলোতে নমুনা পরীক্ষা হয়েছে ৪৭৯টি। মোট নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ১০৯টি বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন