1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর ও শিবচর পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুর ও শিবচর পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এম এইচ, মাদারীপুর।।
মাদারীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খালিদ হোসেন ইয়াদ এবার নিয়ে তিনবার মেয়র নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ২২ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহান পেয়েছেন ৫ হাজার ২৫৬ ভোট।

অন্যদিকে শিবচর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মাদারীপুর পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩নং ওয়ার্ডে সাইয়েদা সালমা, ৪, ৫, ৬নং ওয়ার্ডে বিনু বেগম এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডে লিজা আক্তার লোপা বিজয়ী হয়েছেন। এছাড়াও কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে এনায়েত হোসেন মৃধা, ২নং ওয়ার্ডে সাইদুল বাসার টফি, ৩ নং ওয়ার্ডে রাজিব মাহমুদ কাওছার, ৪নং ওয়ার্ডে সিরাজুল আলম খান, ৫নং ওয়ার্ডে রেজাউল হক বেপারী, ৬নং ওয়ার্ডে সিদ্দিক রহমান তালুকদার, ৭নং ওয়ার্ডে হাই বেপারী, ৮নং ওয়ার্ডে বিএম আবুল বাসার বেপারী এবং ৯ নং ওয়ার্ডে আয়ুব খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান এই ফল ঘোষণা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন