1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লকডাউনের মধ্যে ৭০ বর‍যাত্রী নিয়ে সরকারি কর্মকর্তার ধুমধামে বিয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

লকডাউনের মধ্যে ৭০ বর‍যাত্রী নিয়ে সরকারি কর্মকর্তার ধুমধামে বিয়ে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৩৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নারায়ণগঞ্জ সংবাদদাতা।।
করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলাকে ডেঞ্জার ও রেড জোন হিসেবে চিহ্নিত করে সরকার লকডাউন ঘোষণার রাতে ধুমধামে বিয়ে করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন শাহীন কবির নামে এক সরকারি কর্মকর্তা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত শাহিন কবিরকে বাড়িতে না পেয়ে তার ছোট ভাইকে দশ হাজার টাকা জরিমানা করেছে।

সমালোচিত বিয়ের ওই ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল রাতে সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে। ওই রাতেই সরকারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃপক্ষ পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন। এদিকে এই বিয়ে নিয়ে স্থানীদের মধ্যে রীতিমতো হইচই এর পাশাপাশি চলছে তীব্র সমালোচনার ঝড়।

শাহীন কবির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে ও পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক। তিনি বিয়ে করেন একই উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে।

স্থানীয়রা জানান, সরকারি ওই কর্মকর্তার বিয়েতে বরযাত্রায় অংশ নেন প্রায় ৭০ জনের মতো নারী-পুরুষ। করোনাভাইরাসের মহামারিকালিন সময়ে এ বিয়ের ঘটনায় এলাকাবাসীর দ্বারা অপমাণ অপদস্থও হন সরকারি ওই কর্মকর্তা। তবে এসময় তিনি বরযাত্রী ও সদ্য বিয়ে করা স্ত্রীকে রেখে পালিয়ে যান।

করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে একজন সরকারি কর্মকর্তা ঘটা করে বিয়ে করার ঘটনায় এলাকাজুগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুল ইসলাম পুলিশসহ উপস্থিত হন সদ্য বিয়ে করা সরকারি কর্মকর্তা শাহীন কবিরের বাড়িতে।

তবে ইউএনওর উপস্থিতি টের পেয়ে বাসর রাতে বর শাহিন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইউএনও সরকারি ওই কর্মকর্তার ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষিয়টি নিশ্চিত করে সোনারগাঁ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম বলেন, লকডাউন পরিস্থিতির মধ্যে একজন সরকারি কর্মকর্তা কোনোভাবেই বিয়ে করতে পারেন না। এটি অন্যায় এবং শৃংখলা ভংগ করেছেন তিনি।

ইউএনও আরো বলেন, এমন পরিস্থিতিতে একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করবেন বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন