1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রাজৈরে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে একই দিনে একই গ্রামে পানিতে ডুবে আলাদা স্থানে দুই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ও সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত (২) ও একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় (৭)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের যমজ দুই ছেলে রিপন ভক্ত ও সুজন ভক্ত বাড়ীর নিকস্থ পুকুর পাড়ে খেলতে গেলে অকস্মাৎ দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর তাদের দুই ভাইকে পুকুর থেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন ভক্তকে মৃত্যু বলে জানান। তবে রিপন ভক্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে একই দিন সন্ধ্যায় একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় বিকালে বাড়ীর নিকটস্থ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে অঙ্কুশকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়। একই গ্রামের দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার জানান,পানিতে ডুবে দুইটির শিশুর মৃত্যুর সংবাদ শুনে তাদের বাড়িতে গিয়েছিলাম এবং শোকাহত পরিবার দুইটিকে শান্তুনা দিয়েছি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শেখ সাদী জানান, এই মর্মন্তিক মৃত্যুর ঘটনাটি শনিবার সকালে জেনেই ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম যমজ দুই ছেলে বাড়ীর নিকস্থ পুকুর পাড়ে খেলতে গেলে অকস্মাৎ দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর তাদের দুই ভাইকে পুকুর থেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এবং একজনের মৃত্যু হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন