1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে পরিবেশ আইন ও বৈধ কাগজ না থাকায় ৭টি ইটভাটার মালিককে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

শিবচরে পরিবেশ আইন ও বৈধ কাগজ না থাকায় ৭টি ইটভাটার মালিককে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।।
মাদারীপুর জেলার শিবচরের মুন্সী ও সেতু ব্রিকসহ ৭টি ইটভাটায় পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর দায়ে ইট ভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৭টি ইটভাটার মালিককে ৫লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম, মৌসুমী খানম ও আব্দুল্লাহ আবু জাহের।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিভিন্ন ইটভাটায় তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম, মৌসুমী খানম ও আব্দুল্লাহ আবু জাহের। মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ইটভাটাকে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী ৭টি মামলায় মোট ৫লক্ষ ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম বলেন, ‘পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর কারনে ৭টি ইটভাটা মালিককে ইট প্রস্তত ও ইট ভাটা নির্মান আইন ২০১৩ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে মুন্সী ব্রিকস মালিককে ৩০ হাজার টাকা ও সেতু ব্রিকস মালিককে এক লাখ টাকাসহ মোট পাঁচ লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন স্থানের আরো বেশকিছু ইটভাটা পরিদর্শন করা হয়। তবে কাগজপত্র তাদের সঠিক পাওয়া গেছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন