1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাগমারায় মাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার দাবী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

বাগমারায় মাড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার দাবী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় মাড়িয়া ইউনিয়নের আ’লীগের মনোনীত দলীয় প্রার্থী রেজাউল হককে মনোনয়ন দেয়ার দাবী জানিয়েছেন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শুক্রবার নিজ এলাকায় আসার কথা শুনে ইউনিয়নের জনসাধারন সংঘবদ্ধ ভাবে বিকেল থেকেই অবস্থান নিয়েছেন সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান সাঁকোয়া শিকদারী সালেহা-ইমারত কোল্ডষ্টোরেজে। থেমে থেমে ইউনিয়নের জনসাধারন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেজাউল হককে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে শ্লোগান দিচ্ছেন। স্থানীয় লোকজন জানান, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম আলী আসকান লোকজনের সাথে দুর্ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ করে আসছে। তার অন্যায়ের প্রতিবাদ করলে ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান নানা ভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। ছাড়াও থানা পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে এলাকার লোকজনকে হয়রানী করে বলে এলাকার লোকজন অভিযোগ করেন। এলাকার লোকজন জানান, আসলাম আলী আসকানের নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য রেজাউল হককে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমর্থণ জানিয়েছেন। তারা অবিলম্বে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্য রেজ্উাল হকের পক্ষে জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে রেজাউল হক বলেন, স্থানীয় লোকজনের স্তুপের মুখে পড়েছেন তিনি। কোন ভাবেই ইউনিয়নের জনগনকে বুঝাতে পারছেন না। গতবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেজাউল হকের চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা ছিল। স্থানীয় সংসদ সদস্যের বাঁধার কারনে তিনি নির্বাচন থেকে সরে আসেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই স্থানীয় ইউনিয়ন বাসী সংঘবদ্ধ হয়ে স্থানীয় সংষদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের কাছে দাবী জানানোর জন্য উপস্থিত হয়েছে। এই সংবদ লেখা পর্যন্ত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিজ এলাকা বাগমারাতে পৌঁছেন নি বলে জানা গেছে। ইউনিয়নের লোকজন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁব ব্যবসা প্রতিষ্ঠান সালেহা-ইমারত কোল্ডষ্টোরে অবস্থান করবেন বলে জানা গেছে

 

সুত্র- সজিব ফরাজী-রাজৈর

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন