1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুস্থদেরই ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার সুপারিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সুস্থদেরই ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করার সুপারিশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা ভ্যাকসিন গ্রহণে ইতিবাচক প্রচার বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে জনগণের আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেয়ার আহ্বান করেছে সংসদীয় কমিটি।

রবিবার  সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, অনেকে করোনাভ্যাকসিন নিতে চান না। অনেকের মধ্যে আস্থা সংকট বিরাজ করছে। এ অবস্থাটা কাটাতে বেশি বেশি করে ভ্যাকসিনের ইতিবাচক দিকগুলো প্রচার করতে হবে। পাশাপাশি যারা সুস্থ তাদেরই যেন ভ্যাকসিন দেওয়া হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা জাকিয়া নূর জানান, বৈঠকে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান এবং করোনা ভ্যাকসিন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এ ছাড়া, করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ব্যাপারে আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন