1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউটিউবে বুবলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ইউটিউবে বুবলী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
এ বছরের প্রথম দিন আড়াল ভেঙে প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক বছরের লুকোচুরি শেষে নিজের ফটোশুট করা ছবি প্রকাশ করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন এই নায়িকা। এরপরে নিজের আড়াল নিয়ে গণমাধ্যমে কথাও বলেন তিনি। দেশ রূপান্তরকে এ নায়িকা জানিয়েছিলেন শিগগিরই আড়ালে থাকার নেপথ্যের গল্প জানাবেন। সব খোলাসা করার আগে কিছুটা সময় নিচ্ছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে পেজ থাকলেও অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোনো চ্যানেল ছিল না। অন্য নায়ক নায়িকাদের মতো এবার ইউটিউবেও যোগ দিয়েছেন এই তারকা।

২১ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজ থেকে ইউটিউবে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বুবলী নামের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, প্রথম ভিডিও হিসেবে ৪৫ সেকেন্ডের একটি ফটোশুটের ভিডিও দিয়েছেন এই চিত্রনায়িকা।

বাংলাদেশের তারকারা এখন অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ঝুঁকছেন। মেহজাবিন, সিয়ামের পর সেই তালিকায় সর্বশেষ গত বছরের ২৮ মার্চ নিজের জন্মদিনে একটি ইউটিউব চ্যানেল খোলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত জুন মাসে ইউটিউবারদের প্রথম স্বীকৃতি ‘সিলভার বাটন’ পেয়েছে ‘শাকিব খান অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেলটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন