1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু।। ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু।। ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৫২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় দশ ঘন্টা বন্ধ থাকার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। রবিবার(২৪ জানুয়ারি) সকাল দশটা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে। তবে নৌরুটে এখনো কুয়াশা বিরাজ করায় চলাচলে ধীরগতি রয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে। এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার পরিমান বাড়তে থাকলে শনিবার দিবাগত রাত একটার দিকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। রবিবার সকাল দশটার দিকে কুয়াশা কিছুটা কমে আসলে ফেরি চলাচল শুরু করে। এছাড়াও লঞ্চ ও স্পিডবোটেও যাত্রী পারাপার শুরু হয়। মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে দুই শতাধিক পরিবহন। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ জানান,’রাত একটা থেকে ফেরি বন্ধ ছিল। রবিবার সকাল দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়।’

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’কুয়াশার কারণে ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। কুয়াশা কিছুটা কমলে সকাল দশটা থেকে চলাচল শুরু করে।’

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর
০১৭১১১২৪৪২৫
২৪-১-২১

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন