1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৯ঘন্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৯ঘন্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি।।
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৯ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। শুক্রবার দিবাগত(২২ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এবং সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি’র ট্রাফিক ইন্সেপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে কুয়াশার পরিমান বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মানদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দূর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মানদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এবং সকাল সারে ১০টার দিকে কুয়াশা কাটতে থাকলে ফেরি চলাচল শুরু করা হয়।

এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল তবে হালকা কুয়াশা থাকা অবস্থায় লঞ্চ ও স্পিডবোট চালু করা হয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র ট্রাফিক ইন্সেপেক্টর আক্তার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন