1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফাইজারের টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিল ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ফাইজারের টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিল ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের বানানো টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তা সংস্থা এএফপি জানায়, ডব্লিউএইচও বৃহস্পতিবার টিকাটির বৈধতার অনুমোদন দেয়। এর ফলে বিশ্বজুড়ে ফাইজারের এ টিকার আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো।

ডব্লিউএইচও শীর্ষস্থানীয় কর্মকর্তা মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘করোনার টিকার বৈশ্বিক প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ।’

জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে এ টিকা উদ্ভাবন করেছে ফাইজার।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত মাসের শুরুতে টিকাটির অনুমোদন দেয় এবং এক সপ্তাহের মধ্য টিকা প্রয়োগ করা শুরু করে।

এরপরে যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, বাহরাইন ও ইউরোপের দেশগুলোসহ বিশ্বের আরও কয়েকটি দেশ টিকাটির অনুমোদন দিয়ে এর প্রয়োগ শুরু করে।

ডব্লিউএইচও জানায়, এক বছর আগে চীনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ফাইজার-বায়োএনটেকের টিকাটিই প্রথম সংস্থাটির কাছ থেকে জরুরি বৈধতা পেল।

ফাইজার ও বায়োএনটেকের তথ্যমতে, করোনা মোকাবিলায় তাদের উদ্ভাবিত টিকাটি ৯৫ শতাংশ কার্যকর। তবে কার্যকারিতার জন্য এ টিকা ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

ফাইজার-বায়োএনটেকের টিকা সংরক্ষণের ক্ষেত্রে অতিশীতল তাপমাত্রার প্রয়োজন হয়। এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন