1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বছরের শেষ দিনে করোনার রেকর্ড সংক্রমণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বছরের শেষ দিনে করোনার রেকর্ড সংক্রমণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কথায় আছে- শেষ ভালো যার, সব ভালো তার। তবে বিদায়ী বছরটা যে করোনার কারণে ভালো যায়নি, শেষ দিনেও প্রমাণ মিলল। রেকর্ড সংক্রমণে বিদায় নিয়েছে করোনার বছরটি।

ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শেষ দিন বিশ্বব্যাপী রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর আগে গত ১৭ ডিসেম্বর সর্বোচ্চ ৭ লাখ ৩৬ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ শনাক্তে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩৮ লাখ সাড়ে ৯ হাজারের বেশি। একই সময়ে ১৩ হাজার ৪১১ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দুটিই এখনো লাগামহীন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৮৮০ জন।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ লাখ সাড়ে ২৮ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ ৪৫ হাজারের বেশি।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে আরও বেড়েছে। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২৪ লাখ ৮৯ হাজারে। আরও ৯৬৪ মৃত্যুতে মোট মৃত্যু সাড়ে ৭৩ হাজার ছাড়িয়ে গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন