1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত পিকআপ ড্রাইভার আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত পিকআপ ড্রাইভার আহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়করে পাশে থামিয়ে রাখা দুইটি পিক-আপের পিছনে লোকাল বাস ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে এসময় পিকাপের ড্রাইভার গুরুত্বর আহত। রবিবার বিকালে (২০ নভেম্বর) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক স্থানে ঢাকা-বরিশাল মাহসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত নপ্তি (১৭) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নিজ বাজিতপুর এলাকার বাদশা নপ্তির ছেলে। এবং আহত সাগর নপ্তি একই গ্রামের শাহজাহান নপ্তির ছেলে।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানাযায়, সড়কের পাশে বালু ভরাট করা ফাঁকা জায়গায় একটি পিক-আপে সমস্যা দেখা দেয়ায় থামিয়ে মেরামত করছিলো পিকাপের ড্রাইভার সাগর এবং সৈকত নামে এক পথচারী দাড়িয়ে সেটা দেখছিল আর পিছনে অন্য একটি পিক-আপও রাখা ছিলো। এসময় টেকেরহাট থেকে আসা মাদারীপুরগামী শুভযাত্রা নামের একটি যাত্রীবাহী লোকাল বাস পিছনে ধাক্কা দিলে পূর্বে থামিয়ে থাকা পিক-আপটি খালে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ মেরামত করতে থাকা ড্রাইভার গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজৈর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। এবং পথচারী সৈকতকে ্আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যান। আহত পিকাআপের ড্রাইভার সাগর নপ্তি

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি মো. কামরুল ইসলাম মিয়া ঘটনা সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় দুই ব্যাক্তি আহতের একজন সদর হাসপাতালে মারা গেছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন