বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

নাইজেরিয়ায় সাড়ে ৩০০ শিক্ষার্থীকে মুক্তি দিল বোকো হারাম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নাইজেরিয়ায় অপহৃত কয়েকশ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। গত সপ্তাহে একটি স্কুলে হামলা চালিয়ে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে শিক্ষার্থীদের মুক্তির খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কাতসিনার মুখপাত্র আব্দুল লাবারান জানান, ৩৪৪ জন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বোকো হারাম। শিশুরা সুস্থ আছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অঙ্গরাজ্যটিতে গত সপ্তাহে একটি আবাসিক স্কুলে বন্দুক হামলা চালায় ইসলামি গোষ্ঠীটি। তারা কয়েকশ শিক্ষার্থীকে অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করে বোকো হারাম।

আবদুল লাবারান আরও জানান, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আঞ্চলিক রাজধানী কাতসিনা সিটিতে নিয়ে আসা হয়েছে। শিগগিরই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেয়া হবে।

কিছু শিক্ষার্থী এখনো বোকো হারামের কাছে বন্দী আছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো শিক্ষার্থীকে হত্যা করা হয়নি বলে দাবি করেন লাবারান।

যদিও ভিডিওতে এক শিক্ষার্থীকে বলতে দেখা যায়, নাইজেরীয় বিমান হামলায় কিছু শিক্ষার্থী নিহত হয়েছে।

এখন পর্যন্ত অস্পষ্ট যে, কীভাবে শিক্ষার্থীরা মুক্তি পেল। তবে অঙ্গরাজ্যটির আরেক সূত্রে শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি বিবিসি নিশ্চিত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE