1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যশোরে শার্শায় শীতার্ত মানুষের মাঝে মাষ্ক ও কম্বল বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

যশোরে শার্শায় শীতার্ত মানুষের মাঝে মাষ্ক ও কম্বল বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যশোর সংবাদদাতা:

যশোরের শার্শায় ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে অসহায় গরীব- দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক বিতরণ করেছেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ রাজু। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় উপজেলার নাভারণ কাঁচা বাজার সংলগ্ন ফেরদৌস আহমেদ রাজুর নিজস্ব বাসভবনের সামনে শতাধিক নারী পুরুষের মাঝে তিনি এই কম্বল ও মাষ্ক বিতরণ করেন। এসময় ফেরদৌস আহমেদ রাজু বলেন, এখন শীতকাল চলছে। এই শীতে আমার গ্রামের ও আশেপাশের প্রতিবেশি গরীব-অসহায় মানুষেররা যেন শীতের তীব্রতায় জবুথবু না হয়ে পড়ে সে কথা চিন্তা করেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ। আমি মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ শীতার্ত মানুষের হাতে সামান্য একটা কম্বল তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আমি ধন্য। আগামীতেও যেন প্রতিটি মুহূর্ত অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমি একান্ত ভাবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি। উক্ত কম্বল ও মাষ্ক বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইনছাপ মোড়ল, তরুন উদ্যাগক্তা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান স্বপন ও যুবলীগ নেতা সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। #

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন