1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ২জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয় সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষা প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত! তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ ২জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৮১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো. হাফিজুল শরিফ ও নাজমুল মোড়ল, হুমাযণ চোকদার, লাইভনিউজ ডেস্ক:
মাদারীপুরে ঢাকা বরিশাল মহসড়কে পরিবহনের চাপায় ভ্যান চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা তিনটার দিকে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর টেক্সটাইল মিলের ২নং গেটে সামনের মহাসড়কে দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেদা বেগম( ৬০) মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী ও ওহিদুল কারিকর (25)একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যান যোগে মস্তফাপুর বাস স্টান্ড থেকে রওনা হন। ভ্যানটি বড় ব্রীজ পাড় হয়ে টেক্সটাইল মিলের ২নং গেটের সামনে গেলে মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্বার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, নুর মোহাম্মদ সিকদার বলেন, বিকেল তিনটার দিকে দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ দুটি উদ্বার করি। দুইজনের পরিচয় পাওয়া গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন