1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর শহর রক্ষায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুর শহর রক্ষায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
দুটি নৌযান,৪টি ড্রেজার, ৩টি মেশিন জব্দ-

এম এইচ সোহাগ- মাদারীপুর ।।
মাদারীপুর আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নৌযান,ড্রেজারসহ একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে মাদারীপুর শহরের আড়িয়াল খাঁ নদীতে তিনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হলে রাতে জেলা প্রশাসণ এ তথ্য নিশ্চিত করে।


জেলা প্রশাসণের পক্ষ থেকে জানান, মাদারীপুর আড়িয়াল খাঁ নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা প্রশাসণ আড়িয়াল খাঁ নদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক, রেকসোনা খাতুন, ও আবদুল্লাহ আবু জাহের এর নেতৃত্বে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুইটা নৌযানসহ চারটা ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়াও তিনটা মেশিন অচল করা হয় ও একজনকে পাচঁ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন