1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন শুরু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন উদ্বোধন করেন। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রকল্পে ১০ হাজার ৪ শতকোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ শেষ হয়েছে।

তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মতো ‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেল গড়ে উঠবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

চট্টগ্রাম প্রান্তে এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন