1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মন্ত্রিপরিষদ সচিবের চাকরির মেয়াদ ২ বছর বাড়লো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের চাকরির মেয়াদ ২ বছর বাড়লো

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

মঙ্গলবার চুক্তিরমেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

নতুন নিয়োগ আগামী ১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত বছরের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি যোগ দেন ২৮ অক্টোবর।

খন্দকার আনোয়ার ১৯৮২ সালের বিসিএস বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

গত বছরের ১৫ ডিসেম্বর চাকরি জীবন শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল খন্দকার আনোয়ারুলের। কিন্তু ৯ ডিসেম্বর তাকে এক বছরের জন্য চুক্তিতে ফের মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন