1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সহকর্মীর করোনা শনাক্ত হওয়ার পরই টেলিভিশন চ্যানেলটির ৪৭ কর্মী সেলফ-আইসোলেশনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

সহকর্মীর করোনা শনাক্ত হওয়ার পরই টেলিভিশন চ্যানেলটির ৪৭ কর্মী সেলফ-আইসোলেশনে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ১৩৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। সহকর্মীর করোনা শনাক্ত হওয়ার পরই টেলিভিশন চ্যানেলটির ৪৭ কর্মী সেলফ-আইসোলেশনে রয়েছেন।

এক ভিডিও বার্তায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এক সহকর্মী, ইনডিপেনডেন্ট টেলিভিশন পরিবারের সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত। উনি ২৫ ও ২৬ তারিখ শেষবার ইনডিপেনডেন্ট টেলিভিশন অফিসে কর্মরত ছিলেন। রাতে উনার সিম্পটম গ্রো করায় উনি আমাদেরকে জানান অফিসে আসতে পারবেন না এবং উনি সেল্ফ আইসোলেশনে ছিলেন। দুদিন আগে উনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন এবং উনার স্যাম্পল নিয়ে টেস্ট শেষে রেজাল্ট আসে এবং যেটা আনফরচুনেটলি পজিটিভ ছিল।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও বলেন, ‘আমরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে সব সহযোগিতা উনাকে করছি। আইইডিসিআরের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমি ব্যক্তিগতভাবে ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনার সংস্পর্শে যারা এসেছিলেন-৪৭ জনের তালিকা তৈরি করেছি এবং আমাদের সেই ৪৭ জন সহকর্মীকে আমরা সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছি। সো ২৬ তারিখ থেকে যদি আমরা হিসাব করি তার পাঁচদিনে আর আমাদের সহকর্মীদের সিম্পটম শো না করা, তার মানে আর কেউ সংক্রমিত হয়নি।’

শেষে তিনি বলেন, ‘আমি আমার কলিগের সঙ্গে কথা বলেছি তিনি রিকভারি করছেন।’

শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আক্রান্ত কর্মীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের সবসময় পেশাগত নানা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এ অবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে নির্দেশনা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন