1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুকুরের সঙ্গে খেলতে খেলতে পা মচকাল বাইডেনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কুকুরের সঙ্গে খেলতে খেলতে পা মচকাল বাইডেনের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকে গেছে জো বাইডেনের।

গত শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলা করতে গিয়ে তিনি পায়ে ব্যথা পান বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

জো বাইডেনের দুটি পোষা কুকুরই জার্মান শেফার্ড। মেজর নামের বিশাল আকৃতির একটি কুকুর পোষার জন্য তিনি ২০১৮ সালে সংগ্রহ করেন। আরেকটির নাম চ্যাম্প।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউসে বসবাসের সময় পোষা কুকুর দুটি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে একটি বিড়ালও সংগ্রহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেকটা সুস্থ।

মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

প্রাথমিক ফলাফলে হারলেও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কোনোরকমে তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন।

তবে এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে সুরক্ষিত’ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন