1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মারা গেলেন ‘ডার্থ ভেডার’ খ্যাত ডেভ প্রোউস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

মারা গেলেন ‘ডার্থ ভেডার’ খ্যাত ডেভ প্রোউস

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির ডার্থ ডেভার খ্যাত অভিনেতা ডেড প্রোউস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

রবিবার প্রোউসের মৃত্যুর খবর নিশ্চিত করে তার এজেন্ট থমাস বোয়িংটন।

তিনি বলেন, সামান্য অসুস্থতা দেখা যাওয়ার পর মারা যান অভিনেতা প্রোউস।

২০১৮ সালে সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন ব্রিটিশ অভিনেতা।

বোয়িংটন বলেন, ‘আমাদের এবং বিশ্বের লাখ লাখ ভক্তের জন্য এটি হৃদয় বিদারক এবং অপূরণীয় ক্ষতি।’

বডিবিল্ডার হিসেবে পরিচিত হলেও এই ব্রিটিশ অভিনেতা পরবর্তীতে সুনাম অর্জন করেন ডার্থ ডেভার থ্রিলজিতে অভিনয় করে।

শারীরিক গঠনের কারণে ডেভার চরিত্রটির জন্য নির্বাচিত হয়েছিলেন প্রোউস, যদিও থ্রিলজিটিতে তার কণ্ঠ দেন জেমস এরাল জোনস।

ডার্থ ভেডার হচ্ছে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির একটি চরিত্র। মূল ট্রিলজিতে প্রধান প্রতিদ্বন্দ্বী চরিত্র হিসেবে ভূমিকা রাখে ভেডার। কিন্তু প্রিক্যুয়েল ট্রিলজিতে তার জন্মগত পরিচয় অ্যানাকিন স্কাইওয়াকার নামে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন