1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নির্মানাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ শ্রমিক আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

মাদারীপুরে নির্মানাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে নির্মানাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করেছে অর্ধশত শ্রমিক। ভবনের কাজের জন্য বহুল উচ্চতাসম্পন্ন একটি ক্রেন ব্যবহার করা হয়। ক্রেনের উপরে উঠে কাজ শুরু করে শুভ নামের এক শ্রমিক। এদিকে অন্য শ্রমিকদের মাধ্যমে নিচে পাথর দিয়ে ঢালাই মেশিনে কাজ চলমান ছিল। পরে ছয়তলা থেকে ক্রেন ভেঙ্গে নিচে ঢালাই মেশিনের সাথে মাথায় মারাত্মক আহত হয় শুভ। এ সময় নিচে থাকা অপর দুই শ্রমিক ফরহাদ ও নয়নও আহত হয়। তাদেরকে প্রথমে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শুভ ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, ছয়তলা থেকে পড়ার কারনে শরীরের বিভিন্ন স্থান ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তিন শ্রমিক। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার- সদর সার্কেল এহসান রহমান ভুইয়া জানান, এখনো এই বিষয় আমাদের কাছে কিছু আসে আসলে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন