1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেতন গ্রেড উন্নতির দাবিতে মাদারীপুরের শিবচরে কর্মবিরতি পালন করেছে উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বেতন গ্রেড উন্নতির দাবিতে মাদারীপুরের শিবচরে কর্মবিরতি পালন করেছে উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় মাদারীপুরের শিবচরেও বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছে শিবচর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। টেকনিক্যাল পদমর্যাদাসহ নিয়োগ বিধি সংশোধন করে বেতন গ্রেড উন্নতির দাবীতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।
সরেজমিন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলার ১৯টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকরা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন। এসময় বক্তব্য রাখেন- শিবচর উপজেলা দাবি বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন, আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব মোঃ শাহীন ঢালী প্রমুখ।
জানা যায়, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য পরিদর্শক সমিতি, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন এর সমন্বয়ে গড়া দাবি বাস্তবায়ন কমিটি এই কর্মবিরতি পালন করে।
নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষণা করেন। কিন্তু দীর্ঘ ২২ বছরেও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা হয় নি। সেই ঘোষণার বাস্তবায়ন চান তারা। তারা আরো বলেন, অবিলম্বে তাদের বেতন গ্রেড উন্নতি করে স্বাস্থ্য সহকারী ১৩ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শকদেরকে ১১ তম গ্রেড দিতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি অস্থায়ী কেন্দ্রে ইপিআই কার্যক্রম বন্ধ রয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন