1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪০ শ্রমিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪০ শ্রমিক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একটি টেক্সটাইল কোম্পানির শ্রমিক।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষের সময় বাসে ৫০ জন শ্রমিক ছিলেন। তারা সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়েছেন। বাকি তিনজন মারা যান জরুরি সেবা কেন্দ্রে।

টিভি ফুটেজে দেখা গেছে, ভাঙা কাচের গুঁড়ি, দুই গাড়ির বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে।

সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন