1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিন মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিন মামলা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীতে র‌্যাবের অভিযানে মাদক, অস্ত্র ও কোটি টাকাসহ গ্রেপ্তার মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে মনিরকে থানায় হস্তান্তর করার পাশাপাশি র‌্যাবের পক্ষ থেকে বাড্ডা থানায় মামলাগুলো দায়ের করা হয়।

মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো হয়েছে বলে জানান বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম।

এর আগে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় অভিযান চালিয়ে কথিত স্বর্ণ ব্যবসায়ী মো. মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনিরকে’ (৫৩) গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান শেষ হয় গতকাল শনিবার সকালে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। মনিরের অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

মনিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং ১০টি দেশের অনুমোদন বিহীন বিপুল বৈদেশিক মুদ্রা, ৬০০ ভরি সোনা এবং নগদ ১ কোটি ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন