1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

করোনা ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নভেল করোনাভাইরাস ‘আশঙ্কাজনকভাবে’ ছড়িয়ে পড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার জারি করা এই অচলাবস্থা রবিবার থেকে শুরু হচ্ছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাত দশটা থেকে সকাল ৫টা পর্যন্ত শহরের প্রায় সবকিছু বন্ধ থাকবে। মার্চের পর থেকে অঙ্গরাজ্যটিতে কয়েক দফায় কড়াকড়ি আরোপ করা হলেও এমন নির্দেশ এই প্রথম।

স্থানীয় প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘আমরা সতর্কবার্তা পাচ্ছি। সামনে কঠিন সময়। হাসপাতালের চাপ কমাতে হলে কারফিউ ছাড়া উপায় নেই।’

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে দিনভিত্তিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১২ মিলিয়নের বেশি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা আড়াই লাখের বেশি।

ব্রাজিল-ভারতে করোনা মারাত্মক আকার ধারণ করলেও এতটা খারাপ পরিস্থিতি হয়নি।

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগের নির্দেশের চেয়ে এখনকার রাত্রিকালীন নিয়মে বেশি শর্ত দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ রাতে বেশি চলাফেরা এবং অবসর সময় কাটান বলে কোনো রেস্টুরেন্ট ২১ ডিসেম্বর পর্যন্ত এই সময়ে খোলা যাবে না।

আগের নির্দেশ অনুযায়ী, সাধারণ মানুষ বাড়ির বাইরে হাঁটতে যেতে পারতেন। কিন্তু এখন সেটিও করা যাবে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন