1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঁপাইতে ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৭, আহত ৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

চাঁপাইতে ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৭, আহত ৫

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৫৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচজন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সোনামসজিদের বারিকবাজার এলাকার একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। লাশগুলো উদ্ধার করা হয়েছে।

আহত লোকজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে তারা বাড়ি ফিরছিলেন। তারা ভটভটিতে ধানের বস্তার ওপর বসেছিলেন।

তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বারিকবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে ধানের বস্তার নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন