1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সদর থানা পুলিশের সহায়তায় তিন ডাকাত আটক করেছে সদর সার্কেল বদরুল আলম মোল্লা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুর সদর থানা পুলিশের সহায়তায় তিন ডাকাত আটক করেছে সদর সার্কেল বদরুল আলম মোল্লা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৫০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক, মাদারীপুর।।
ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ তিন ডাকাতকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মাদারীপুরের সদর উপজেলার কুনিয়ান ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের এক রঙমিস্ত্রির বাড়িতে বুধবার রাতে এ ডাকাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার সাড়াশি অভিযানে তিন ডাকাতকে আটক করা হয়।

এলাকাবাসীর দাবি, করোনাভাইরাসের প্রভাবে এলাকায় আতঙ্কের সুযোগে ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানান, বুধবার গভীর রাতে কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের রঙমিস্ত্রি ইসমাইল হাওলাদারের ঘরের দরজা ভেঙে একদল সঙ্গবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই ঘটনায় মাদারীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ইসমাইল হাওলাদারের তথ্য মতে, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার সাড়াশি অভিযানে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুসারে আরো দুজনকে আটক করে।

আটকরা হলেন- মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের ইউসুব খান, নয়াকান্দি বাজিতপুর এলাকার বাচ্চু বেপারী ও একই এলাকার জাকির হোসেন বয়াতী। এদের বিরুদ্ধে ইসমাইল হাওলাদার বাদী হয়ে সদর থানায় ডাকাতি মামলা করেছেন। পরে বৃহস্পতিবার তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ‘বাদীর তথ্যানুসারে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আদালতে রিমান্ড চাওয়া হবে। যদি রিমান্ডে নেয়া যায়, তাহলে ক্ষয়ে যাওয়া মালামাল উদ্ধার করা যাবে।’

।।লাইভ,সংগ্রহিত।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন