1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ট্রাম্প সহযোগীর মুখে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ কথা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ট্রাম্প সহযোগীর মুখে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ কথা!

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অধীন নতুন প্রশাসনের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রিয়েন।

হোয়াইট হাউসে সকল জাতীয় নিরাপত্তা বিষয় সমন্বয়কারী এই কর্মকর্তা সোমবার গ্লোবাল সিকিউরিটি ফোরামের এক ভার্চুয়াল সম্মেলনে এমন প্রত্যয়ের কথা জানান।

ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়ার খুব কাছাকাছিও পৌঁছে তিনি বলেন, বিতর্কিত সময়কালেও যুক্তরাষ্ট্রে সফল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে।

রবার্ট ওব্রিয়েন বলেন, ‘যদি বাইডেন-হ্যারিস শিবির বিজয়ী বলেই দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবে সেদিকেই যায়, তাহলে জাতীয় পরিষদ থেকে আমরা পেশাদারিত্বের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করবো। এতে কোনো প্রশ্ন থাকবে না।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়াকেও সহযোগিতা করছেন না তিনি।

এদিকে নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করে বাইডেন বলেছেন, ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে ‘(করোনায়) আরও মানুষের মৃত্যু হতে পারে’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন