1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথমবার বাইডেনের জয়ের কথা বললেন ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

প্রথমবার বাইডেনের জয়ের কথা বললেন ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
An October 1, 2020 photo shows US President Donald Trump upon arrival at Andrews Air Force Base in Maryland on October 1, 2020 after he returned to Washington, DC following a fundraiser in Bedminster, New Jersey. (Photo by MANDEL NGAN / AFP)

ভোট গণনার পর এই প্রথম বাইডেনের জয়ের বিষয়টি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন সেই ‘জালিয়াতির’ কথা।

মার্কিন গণমাধ্যমে বাইডেনের একচেটিয়া জয়ের খবর আসার পর ট্রাম্প এতদিন বলেননি বাইডেন জিতেছে। শুরু থেকে বলছিলেন, ‘এই নির্বাচন শেষ হয়নি। আমিই জিতব।’

রবিবার টুইটে হঠাৎ লেখেন, ‘সে জিতেছে, কারণ নির্বাচনটি সাজানো ছিল।’

এর এক ঘণ্টা পর আবার জানান, ৩ নভেম্বরের নির্বাচনে হার মানবেন না।

ট্রাম্প জালিয়াতির কথা বললেও নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, এই নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিরাপদ ছিল।

নিরাপত্তা বিভাগের সাইবার সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি বলছে, ‘আমরা জানি নির্বাচনের পদ্ধতি নিয়ে অনেক ভুল দাবি আসছে। অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে। আমরা নিশ্চিত করে আপনাদের বলতে চাই নির্বাচনের সততা রক্ষায় কোনো ব্যত্যয় ঘটেনি।’

২০ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা এখনও চলছে। এই রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন