বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

৩৪৭১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আটটি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ১৩৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গ্যাস বা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক ৩ হাজার ৪৭১ মেগাওয়াট সম্মিলিত উৎপাদন ক্ষমতা সম্পন্ন আটটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে বলেন, নির্মাণাধীন গ্যাস বা এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর বর্তমান সরকার গত ১১ বছরে টেকসই, বাস্তবসম্মত এবং টেকসই পদক্ষেপের মাধ্যমে ১৮ হাজার ৬০৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১১টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।

নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াটে পৌঁছেছে যা সরকারকে প্রায় ৯৮ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় আনতে সাহায্য করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বের কারণে তা সম্ভব হয়েছে।

আরও বলেন, ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নিরবচ্ছিন্ন, গুণগত ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি দেশের সকল পরিবারকে আলোকিত করার লক্ষ্যে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি।

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ কোটি এবং মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ৫১২ কিলোওয়াট পৌঁছেছে, যা ২০০৯ সালে ছিল মাত্র ২২০ কিলোওয়াট। ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মেগা পরিকল্পনার অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ক্যাপটিভ এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছে।

নসরুল হামিদ বলেন, আমরা সৌর শক্তি ভিত্তিক বিদ্যুতের ওপর জোর দিচ্ছি, যার লক্ষ্য হচ্ছে মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের ওপর নবায়নযোগ্য জ্বালানি অবদান রাখতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০ মেগাওয়াট ক্ষমতার ঘোড়াশাল ইউনিট-৪ পুনর্নির্মাণ, ১০০ মেগাওয়াট শাহজিবাজার, ৩৮৩ মেগাওয়াট বিবিয়ানা দক্ষিণ, ২০৬ মেগাওয়াট ঘোড়াশাল ইউনিট-৩ পুনর্নির্মাণ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে। আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ২০২১ সালের জুন মাসে উৎপাদনে যাবে এবং সময় অনুযায়ী ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রূপসা ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য আরও বলছে, ২০২২ সালের জুলাইয়ে মেঘনাঘাট ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২২ সালের আগস্ট মাসে মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান অনুযায়ী, প্রাথমিকভাবে উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে পৌঁছাতে ২০১৬ থেকে ২০২০ সময়কালে দেশটিকে বার্ষিক ৭ দশমিক ৪ শতাংশ নিরবচ্ছিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

পাওয়ার সেল প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ৮ হাজার ৫৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও পাঁচটি গ্যাস বা এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। আমরা আশা করি প্রস্তাবিত প্রকল্পগুলো ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর ২০৩৩ পর্যায়ক্রমে কার্যকর হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ৩ হাজার ৪৭১ মেগাওয়াট ক্ষমতার আটটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE