1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আওয়ামীলীগের বিপক্ষে যারা কাজ করবে তাদের দল থেকে বাদ দেয়া হবে- বাহাউদ্দিন নাসিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আওয়ামীলীগের বিপক্ষে যারা কাজ করবে তাদের দল থেকে বাদ দেয়া হবে- বাহাউদ্দিন নাসিম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১০৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
যে বা যারা আওয়ামীলীগের বিপক্ষে কাজ করবে, আওয়ামীলীগের সম্মান নস্ট করবে, আওয়ামীলীগের সাথে থেকে আওয়ামীলীগের ক্ষতি করবে তাদের দল থেকে বাদ দেয়া হবে। শনিবার দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল নিজ বাসভবনে মাদারীপুর জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মাদারীপুর-৩ আসনের এমপি আফম বাহাউদ্দিন নাছিম একথা বলেন।’

তিনি আরও বলেন, শুদ্ধি অভিযান কিন্ত আওয়ামীলীগ সাথে যারা জড়িত তাদের দিয়েই শুরু হয়েছে। এবং ধাপেধাপে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সে যদি আওয়ামীলীগের কর্মীও হয়।

এছাড়াও তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদারীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে নির্মাণ করে সেই জন্য কাজ করা হচ্ছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মাদারীপুরবাসীকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেবেন। পাশাপাশি কেউ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়; সেখানেও আমরা সহযোগিতা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ মাদারীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর
০১৭১১১২৪৪২৫
৭-১১-২০২০

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন