1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে করোনা আতঙ্কে কমেছে সমাগম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে করোনা আতঙ্কে কমেছে সমাগম

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ১৭৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-

মাদারীপুরের শিবচরের ৪টি এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান ৪র্থ দিনের মতো বন্ধ রয়েছে। এতে শিবচরের বিভিন্ন এলাকায় কমছে লোকের সমাগম। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে আড়াইশ’ পুলিশ। পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে প্রবাসীদের আনাগোনা হওয়ায় মাদারীপুরে ফাস্টফুড ও চাইনিজ রেষ্টুরেন্ট বন্ধ করেছে দিয়েছে মালিকপক্ষ।
করোনা ভাইরাসের আতঙ্কে মাদারীপুরের শিবচরের হাটবাজারে কমেছে লোক সমাগম। অনেকটাই জনশূণ্য হয়ে পড়েছে পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। এসব এলাকায় বেড়েছে প্রশাসনের নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রয়োজন ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। প্রশাসন বলছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই। এজন্য মাঠ পর্যায়ে কাজ করছে বিভিন্ন দপ্তর।
এদিকে করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় মাদারীপুর জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি দেশ ও পরিবারের স্বার্থে বিদেশ ফেরত প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ১৪দিন নিজ বাড়িতে একা থাকার পরামর্শ চিকিৎসকদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন