1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালকিনিতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি আটক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিন শশীকর গ্রামের একটি জুয়ার আস্তানা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার দক্ষিন শশীকর গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে ওইগ্রামসহ আশপাশের গ্রামের স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে পার্শ্ববর্তী কোটালাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরাও অংশগ্রহণ করতো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে ওই জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় মোঃ ফরহাদ ঢালী, মোঃ জাকির হাওলাদার, ফরহাদ হাওলাদার, মোঃ শহিদুল সরদার, মিঠুন রায়, আসিফ তালুকদার ও রিফাত খান নামের ৭জন জুয়ারিকে হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে নবগ্রাম এলাকার দক্ষিন শশীকর গ্রাম থেকে ৭ জন জুয়ারিকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন