1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাইডেন ১৩১, ট্রাম্প ৯৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বাইডেন ১৩১, ট্রাম্প ৯৫

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দিকে পাওয়া অঙ্গরাজ্যের ইলেক্টোরালগুলোতে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডা ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের ২৬ টির ফলাফলে দেখা গেছে ২২৬ টি ইলেক্টোরালের মধ্যে ১৩১ টি গেছে বাইডেনের ঘরে, ৯৫ টি পেয়েছেন ট্রাম্প।

এর মধ্যে কেন্টাকি, ওকলাহোমা, টিনেসাস ও ওয়েস্ট ভার্জিনিয়াসজ ১৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালেও এসব রাজ্যে জয় পেয়েছিলেন তিনি।

অন্যদিকে নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার, নিউ ইয়র্ক, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১২টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। এসব অঙ্গরাজ্যে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন সে সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফল নির্ধারক হতে পারে অঙ্গরাজ্যগুলোতে বাইডেন-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার।

* প্রতিবেদনটি প্রতিনিয়ত আপডেট হবে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন