1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীফ হুইপের পক্ষ থেকে মাদারীপুরে বেদে পল্লীতে খাদ্য সহায়তা বিতরন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

চীফ হুইপের পক্ষ থেকে মাদারীপুরে বেদে পল্লীতে খাদ্য সহায়তা বিতরন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক- মাদারীপুরঃ
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে বেদে পল্লীর শতাধিক বেদে পরিবারের জন্য খাবার সহায়তা বিতরন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেদে পল্লীতে চীফ হুইপের ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক বেদে পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন, আটাসহ বিভিন্ন খাদ্য সহায়তা বিতরন করা হয়। এ নিয়ে চীফ হুইপের পক্ষ থেকে উপজেলার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও স্বল্প আয়ের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা পৌছে দেয়া হলো। খাদ্য সহায়তা বিতরনকালে শিবচর উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ওসি আবুল কালাম আজাদ, মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন