1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের ডাসার ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরের ডাসার ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১৫২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার দর্শনা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন এলাকার কয়েকশ’ মানুষ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজ দীর্ঘদিন ধরে মাসকাসক্ত হয়ে পড়েছেন। এমনকি এলাকার যুবকদেরও এ কাজে লিপ্ত করছেন। এছাড়া অসহায় মানুষের জমি দখল, অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদক বিক্রিরও অভিযোগ করেন তারা। এমতাবস্থায় দ্রুত ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজের পদত্যাগের দাবী জানান। তা না হলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচী পালনের ঘোষনা দেয়া হয় মানববন্ধন থেকে।

এব্যাপারে কালকিনি উপজেলার ডাসার ইউনিয়ন চেয়ারম্যান কাজী সবুজ এর সাথে মোবাইলে যোগাযোগ করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ, ২০১৭ সালের ১৭ অক্টোবর ইয়াবাসহ ডাসার থানা পুলিশের হাতে আটক হয় ইউপি চেয়ারম্যান কাজী সবুজ। পরে পুলিশের দায়ের করা মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চুরি, ডাকাতি ও অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা পুলিশ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন