1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজরত মোহাম্মদ (সাঃ) -কে অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

হজরত মোহাম্মদ (সাঃ) -কে অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফ্রান্সে হজরত মোহাম্মদ (সাঃ) -কে অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুসল্লিরা।

বুধবার সকালে শিবচরের বাহাদুরপুর থেকে ব্যানার-ফ্যাস্টুন হাতে খণ্ডখণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা উপজেলা চত্বরে জড়ো হয়।

এ ছাড়া জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর ও গোপালগঞ্জের হাজারো মুসল্লিরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।  একাধিক ইসলামি সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তারা, মহানবীকে কটূক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লিদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন