1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে একদিনে ফের ৮০ হাজার আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

যুক্তরাষ্ট্রে একদিনে ফের ৮০ হাজার আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ১২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তির দিকে যুক্তরাষ্ট্রে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৮০ হাজার ছুঁই ছুঁই আক্রান্ত দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

করোনা নিয়ে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল) পর্যন্ত পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭৯ হাজার ৯৬৩ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের কাছাকাছি চলে এসেছে। অবশ্য ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ছাড়িয়ে গেছে।

গত জুলাইয়ে সবশেষ দৈনিক ৮০ হাজারের বেশি আক্রান্ত দেখেছিল যুক্তরাষ্ট্র। ওই সময় সংক্রমণের বেশির ভাগই ছিল- টেক্সাস, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। সংক্রমণ পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে।

এবার সংক্রমণ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গ রাজ্যগুলোতে। ৫০ অঙ্গরাজ্যের ৩৫টিতেই শনাক্তের সংখ্যা উঠতির দিকে।

তবে সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাটা ৭০০-৮০০ ঘরেই রয়েছে। শরতের পর থেকেই মৃত্যুর সংখ্যা এর মধ্যেই ঘোরাফেরা করছে। করোনায় আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষের।

করোনায় বৈশ্বিক আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই বহু আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।  আক্রান্তে তাদের পরেই রয়েছে ভারত; আর মৃত্যুতে দ্বিতীয়স্থানে ব্রাজিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন