1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেমে পাগলামি না থাকলে আদরকে লোকে পর্নোগ্রাফি বলবে: স্বস্তিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

প্রেমে পাগলামি না থাকলে আদরকে লোকে পর্নোগ্রাফি বলবে: স্বস্তিকা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১০৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দুটো শরীর। একে অপরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ভালোবাসার আলিঙ্গনে। ঠোঁটে ঠোঁট জড়িয়ে আছে। প্রেমের উষ্ণতা ঘন হয়ে নামছে অন্ধকারে। এ কি তবে পাগলামি? নাকি প্রেম? এক চেনা নারীকণ্ঠে উত্তর, ‘সব পাগলামির পেছনেই কারণ থাকে। আর সব প্রেমেই থাকে পাগলামি। না হলে তো পর্ণোগ্রাফিই হয়ে যাবে।’ তার কথায়, ‘প্রেমে কারণ না থাকলে, এই আদর, কাছে আসা, কাছে থাকাকে তো বুদ্ধিমান লোকে শুধু ‘বেড সিন’ বলবে।’ কথাগুলো শোনা গেল ‘চরিত্রহীন ৩’-এর টিজারে। বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪৫ সেকেন্ডের টিজার জুড়ে স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। ভালোবাসায় মিশতে মিশতে স্বস্তিকা তাই প্রেমের সংজ্ঞা দিলেন।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘চরিত্রহীন ৩’- এর মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৌরভ দাসকে। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে দেখা যাবে এই প্রথম। একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এর আগের ২টি সিজন চর্চার বিষয় হয়ে উঠতে সময় লাগেনি খুব বেশি। এবার স্বস্তিকার উপস্থিতি প্রত্যাশা বাড়িয়েছে আরও কয়েক গুণ। বরাবর সাহসী দৃশ্যে সাবলীল স্বস্তিকাকে হইচই-এর এই বহুল চর্চিত সিরিজে দেখতে আগ্রহী দর্শক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন