1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ডুবোচরে লঞ্চ সন্ধ্যায় আটকা, রাতে উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ডুবোচরে লঞ্চ সন্ধ্যায় আটকা, রাতে উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলের ডুবোচরে ২ শতাধিক যাত্রী নিয়ে এমভি ফাহিম তামিম নামের একটি লঞ্চ আটকে পড়ে। সোমবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় লঞ্চটি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে নাব্যতা সংকটের কারণে সোমবার সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। তবে দুপুরের পর ছোট ১৫/২০ টি লঞ্চ চলাচল শুরু করে। সন্ধ্যার দিকে এমভি ফাহিম তামিম নামের লঞ্চটি কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নৌরুটের চায়না চ্যানেল অতিক্রমের সময় লঞ্চটি ডুবোচরে আটকে যায়। পরে এক ঘন্টা চেষ্টা চালিয়ে লঞ্চটি ডুবোচর মুক্ত হলে শিমুলিয়া না গিয়ে কাঁঠালবাড়ী ঘাটে ফিরে আসে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’ডুবোচর থেকে উদ্ধার করার পর লঞ্চটি কাঁঠালবাড়ী ঘাটে ফিরিয়ে এনে যাত্রীদের বিকল্পভাবে পার হবার পরামর্শ দেয়া হয়।’ বিকাল সাড়ে পাঁচটায় আটকা পড়লে রাত সাড়ে সাতটার লঞ্চটি কাঠাঁলবাড়ী ঘাটে নিয়ে আসা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন