1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব-১০ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

র‌্যাব-১০ অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ১৩৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌্যাব-১০ এর অভিযানে ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ০২।।

গত ০৯/১০/২০২০ খ্রিঃ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি- ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চোয়ারম্যান বাড়ীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ নাসির (৩৫), পিতা-মোঃ হারুন, সাং-বান্দের হাট, থানা- কালিনগর, জেলা- ফরিদপুর, ২। মোঃ ওয়াহিদুল ইসলাম (৫০), পিতা-মৃত নূর মোহাম্মদ সরদার, সাং-কাউনিয়া গরু হাটখোলা (কালা খাঁর বাড়ী), থানা-কাউনিয়া, জেলা-বরিশাল নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে ৪৬০০ (চার হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল এবং নগদ ২৪৩০/- (দুই হাজার চারশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কামরাঙ্গীরচর থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন