1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেমের পরে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে রং মিস্ত্রীর শাহিন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রেমের পরে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে রং মিস্ত্রীর শাহিন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে (১৫) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। শনিবার ভোররাতে অভিযুক্ত অভিযোগের আসামী শাহিন মোল্লা-(২২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে,্ উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রী শাহিন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সুত্র ধরে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসেন রং মিস্ত্রী শাহিন মোল্লা। এসময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে শাহিন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শাহিন মোল্লা পালিয়ে যায়। এ ধর্ষণের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ওই নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোররাতে অভিযুক্ত আসামী ধর্ষক শাহীন মোল্লাকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী কিশোরীর মা মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে শাহিন জোরপূর্বক ধর্ষণ করেছে। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা জেনেছি প্রেমের সর্ম্পক করে বিয়ের প্রলোভণ দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং মামলার ভিত্তিতে নির্যাতিতা কিশোরীকে পরীক্ষার জন্য হাসপাতালে ও গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন