1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৯৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেগমগঞ্জের একলাসপুরের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে ছবি ধারণ করে ভাইরাল করা ও মারধর করে আহত করার ঘটনায় আরও ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের এলিট ফোর্সের হাতে গ্রেপ্তারকৃত মামলার ১নং আসামি বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ চৌধুরী জানান, বেগমগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি সাজু ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগকে গ্রেপ্তার করে ভোরে থানায় নিয়ে এসেছে।

মেম্বার মামলায় আসামি না হলেও তিনি ঘটনা জেনেও তা গোপন রেখে ধামাচাপা দেয়ার চেষ্টা ও দোলোয়ার বাহিনীকে আশ্রয়প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে নারায়নগঞ্জের এলিট ফোর্স সোমবার রাতে কিশোর গ্যাং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নিয়ে অভিযান চালিয়ে দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করছে।

এ ঘটনা পর্যবেক্ষণ ও সরেজমিনে দেখার জন্য আজ মঙ্গলবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন নোয়াখালী আসবেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন