1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হুমায়ূন চোকদার কুষ্টিয়া সংবাদদাতাঃ
কুষ্টিয়ার ভেড়ামারা থানার একটি মাদক মামলায় রেন্টু ওরফে রিন্টু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রেন্টু কুষ্টিয়ার দোলতপুর উপজেলার কৈপাল গ্রামের বিল্লাল হোসেন শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশের এক অভিযানে কার্টনভর্তি ফেনসিডিলসহ রেন্টু আটক হয়েছিলেন। এ ঘটনায় ভেড়ামারা থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধির ১৯(১)র ৩(খ) ধারায় মামলা দায়ের করে জব্দকৃত ফেনসিডিল এবং আটক রেন্টুকে গ্রেফতার দেখিয়ে ওই থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন