1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে কাতার প্রবাসীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

মাদারীপুরে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে কাতার প্রবাসীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার,
মাদারীপুর রাতে ঝুপি দিয়ে মাছ মারতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আমিন হাওলাদারের (৩২) নামে এক কাতার প্রবাসীর মুত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমিন কালকিনি পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার ১নং ওয়ার্ডের মো. চানমিয়া (চান্দু) হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী সোমা বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন কাতার প্রবাসে থেকে কাজ না থাকায় দেশে চলে আসে’’ সেই দেনা এখনো পরিশোধ করতে পারিনি। তাই এলাকায় চায়ের দোকান করতো দোকানে চা বিক্রী শেষে বাড়ীতে এসে মধ্য রাতে একটি ঝুপি নিয়ে বাড়ীর পাশে একটি জমিতে মাছ মারতে যান। তবে রাতেই বাড়ীতে ফেরেন তবে কখন যে তার পায়ে বিষাক্ত সাপ ছোবল দিয়েছে তা তিনি বুঝতে পারেনি।

তবে অনেক সময় পরে তিনি পায়ে বেথা অনুভব হলে সন্দেহ হয় তার পায়ে সাপে ছোবল দিয়েছে এবং আমরা রাতেই সাপের উঝা দিয়ে বিষ নামানোর চেস্টা করি তবে কোন উপায় না দেখে রাতে বরিশাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আমার ছোট একটি সন্তান আমি কি নিয়ে বাচবো? আমার ও আমার সন্তানের কি হবে?’

কালকিনি পাঙ্গাসিয়া এলাকার হাকিম জানান, আমিন চা বিক্রি করলেও খেলোয়াড় হিসাবে ওর জনপ্রিয়তা ছিল অনেক। সকল ধরনের খেলায় সে সবার থেকে একটু ভাল খেলতে পারতো। সে বিদেশে গিয়েছিল অনেক ধার দেনা করে কিন্ত সেখানে কাজ না পেয়ে দেশে চলে আসে কিন্ত বিষাক্ত সাপের ছোবলে আজ তার প্রাণ গেল। তাছাড়া মাদারীপুরের হাসপাতালগুলোতে সাপের ছোবলের কোন চিকিৎসা দেয়া হয় না। সরকারি হাসপাতালে সাপের ছোবলে কোন ঔষধ পাওয়া যায় না কেন?’’

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাসির উদ্দিন মৃর্ধা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন