1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিচে ছবি তুলে নোংরা মন্তব্যের শিকার ভাবনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বিচে ছবি তুলে নোংরা মন্তব্যের শিকার ভাবনা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। এর মাধ্যমে কাজের খবর শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবিও পোস্ট করে থাকেন এই নায়িকা।

সম্প্রতি ভাবনা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ভাবনার পরনে কালো রঙের টপস ও শর্টস। কোনো একটি বিচে ফুটবল খেলায় মেতেছেন তিনি। যার ক্যাপশনে লিখেছেন,‘বিচে সবকিছুই সুন্দর। এমনকি বৃষ্টিও।’

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পোস্টে বাড়তে থাকে লাইক কমেন্টস। নেটিজেনরা তার পোশাক ও রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই নোংরা ভাষায় মন্তব্য করছেন।

নাহার নামে একজন লিখেছেন, আপু, তোমাকে অনেক রেস্পেক্ট করি। পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতেও চাই না। কিন্তু এইভাবে পাবলিকলি চলাফেরা করা দেখলে খুব অবাক লাগে। আই মিন, যেখানে আমরা সালোয়ার কামিজ আর ভদ্র পোশাক পরেও এত্ত বাজে বাজে কমেন্টের সম্মুখীন হই, তুমি এইভাবে কী করে চলাফেরা করো রাস্তাঘাট আর পাবলিক প্লেসে? অবশ্য সবসময় গাড়িতেই থাকো হয়তো। আমাদের মতো পাবলিক ট্রান্সপোর্টে হয়তো চড়ো না। কিন্তু এটা তো বিচ!

শাহরিয়ার নামে একজন লিখেছেন, বাংলা নাটকের গাভী।

করোনা প্রকোপের কারণে দীর্ঘ দিন ঘরবন্দি ছিলেন আশনা হাবিব ভাবনা। কিছুদিন আগে শুটিংয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি পরিচালক অনিমেষ আইচ নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘মুখ আসমান’তে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে নীতু চরিত্র রূপায়ন করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন